বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৬মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির নানা কর্মসূচীর শুভ সূচনা করা হয়। পরে উপজেলা চত্বরে অবস্থিত স্মৃতিসৌধে স্বাধীনতা যুদ্ধের বীর শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়।
সকাল ৮ টায় সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। বাদ জোহর উপজেলার বিভিন্ন মসজিদ ও মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। সরকারি হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...