বিজ্ঞাপন
শনিবার (২৮ মার্চ) দুপুর দেড়টা থেকে ২টা ১০ মিনিট পর্যন্ত পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হক স্বপন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গঙ্গা মটরস প্রায় ১ হাজার ৫০০ লিটার জ্বালানি তেল অবৈধভাবে মজুত রেখে তাদের দোকান বন্ধ করে রাখে। এর ফলে স্থানীয় বাজারে তেলের কৃত্রিম সংকট তৈরি হয় এবং সাধারণ ভোক্তারা চরম ভোগান্তিতে পড়েন। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে সেখানে তাৎক্ষণিক অভিযান চালায় প্রশাসন।
অভিযান চলাকালে অবৈধভাবে তেল মজুত রাখার অপরাধে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী অনর্ব শর্মাকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হক স্বপন জানান, বাজারে অস্থিতিশীলতা তৈরি করে এমন যেকোনো মজুত কার্যক্রম বা অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের এই কঠোর তদারকি ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
এদিকে বিশ্ববাজারের প্রভাবে স্থানীয় বাজারে জ্বালানি তেলের সরবরাহ পুরোপুরি স্বাভাবিক না থাকায় বিভিন্ন পেট্রোল পাম্প ও খুচরা বিক্রয়কেন্দ্রে সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। অনেক গ্রাহক দীর্ঘক্ষণ অপেক্ষা করেও প্রয়োজনীয় তেল না পেয়ে অসন্তোষ প্রকাশ করে ফিরে যাচ্ছেন। এমন পরিস্থিতিতে অসাধু ব্যবসায়ীদের মজুতদারি সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়িয়ে দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে, তেলের সরবরাহ ও বিপণন ব্যবস্থা স্বাভাবিক রাখতে নিয়মিত নজরদারি বাড়ানো হয়েছে। কোনো অসাধু চক্র যাতে সংকট পুঁজি করে অতিরিক্ত মুনাফা লুটতে না পারে, সে বিষয়ে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...