Logo Logo

বাকেরগঞ্জে সাংবাদিক সাঈদের মৃত্যুতে শোকের ছায়া, জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন


Splash Image

বরিশাল থেকে প্রকাশিত দৈনিক দক্ষিণবঙ্গ পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাংবাদিক সাইদুর রহমান( সাঈদ) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।


বিজ্ঞাপন


২৯ মার্চ রবিবার সকাল সাড়ে ৭ টায় কালিগঞ্জ বাজারে শ্বশুরবাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪২ বছর। তিনি স্ত্রী, এক কন্যা সন্তান এবং অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

রবিবার বাদ আসর পাদ্রীশিবপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে নিজ বাড়িতে জানাজার নামাজ শেষে লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

জানাযার নামাজে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও সুশীল সমাজে প্রতিনিধিসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী অংশগ্রহণ করেন।

অসময়ে নীরবে-নিভৃতে সাংবাদিক সাঈদের এই অকাল প্রস্থানে বাকেরগঞ্জ প্রেসক্লাব, রিপোটার্স ইউনিটি সহ সহকর্মী সকল সাংবাদিকদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...