বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে জসিম মোল্লা নিজেকে স্বর্ণ বিক্রেতা পরিচয় দিয়ে ওই এলাকার ঠান্ডা মোল্লার মেয়ের কাছে কানের দুল বিক্রির প্রস্তাব দেন। দুলগুলো খাঁটি স্বর্ণের তৈরি বলে তিনি দাবি করলেও ক্রেতার মনে সন্দেহ দানা বাঁধে।
বিষয়টি নিয়ে বাদানুবাদের একপর্যায়ে স্থানীয় বাসিন্দারা এগিয়ে আসেন এবং জসিমের কথাবার্তায় অসঙ্গতি লক্ষ্য করে তাকে আটক করেন। পরে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর থানায় নিয়ে যাওয়া হয় এবং পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
গোপালগঞ্জ সদর থানা সূত্রে জানা গেছে, আটককৃত যুবককে উপপরিদর্শক (এসআই) মিজানের হেফাজতে সোপর্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং অভিযোগের সত্যতা যাচাই করে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, দিনদুপুরে এমন প্রতারণার চেষ্টায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ইদানীং বিভিন্ন কৌশলে সাধারণ মানুষকে ঠকানোর চেষ্টা করা হচ্ছে, তাই ভবিষ্যতে এ ধরনের প্রতারণা রোধে সবাইকে আরও সচেতন ও সতর্ক থাকতে হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...