বিজ্ঞাপন
বুধবার (১ এপ্রিল) দুপুরে সদর উপজেলার গেরদা ইউনিয়নের খালেক চেয়ারম্যান বাজার এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
গোপালগঞ্জ ও ফরিদপুর অঞ্চলের বাজার স্থিতিশীল রাখার প্রচেষ্টার অংশ হিসেবে জেলা এনএসআই কার্যালয়ের গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।
জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপ্ত চক্রবর্তীর নেতৃত্বে মেসার্স রাশেদ মোল্লার মালিকানাধীন দোকান ও গোডাউনে তল্লাশি চালানো হয়। অভিযানে সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধি ও পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানকালে দেখা যায়, উক্ত প্রতিষ্ঠানে অবৈধভাবে ২৪৫ লিটার পেট্রোল মজুদ করে রাখা হয়েছে এবং তা সাধারণ ক্রেতাদের কাছে চড়া মূল্যে বিক্রি করা হচ্ছে। অপরাধের সত্যতা মেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৬ ধারায় প্রতিষ্ঠান মালিককে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জরিমানার পাশাপাশি জব্দকৃত পেট্রোল তাৎক্ষণিকভাবে মোটরসাইকেল চালকদের কাছে সরকার নির্ধারিত ন্যায্য মূল্যে বিক্রি করে দেওয়া হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি এবং জনদুর্ভোগ সৃষ্টিকারীদের বিরুদ্ধে এই ধরনের কঠোর তদারকি ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...