বিজ্ঞাপন
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ওই এলাকায় ঝটিকা অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুম বিল্লাহ। এ সময় বকুল চন্দ্র গাইন (৬০) ও শিপ্রা শিখরী (৩৪) নামে দুই ব্যবসায়ীর কাছে অবৈধভাবে মজুদকৃত বিপুল পরিমাণ ভোজ্যতেলের সন্ধান পাওয়া যায়। বাজার পরিস্থিতিকে পুঁজি করে কৃত্রিম সংকট তৈরি এবং সাধারণ ক্রেতাদের কাছ থেকে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দাম আদায়ের প্রমাণ পায় ভ্রাম্যমাণ আদালত।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত তাৎক্ষণিকভাবে ওই দুই অসাধু ব্যবসায়ীকে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে।
অভিযান শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুম বিল্লাহ ভোরের বাণীকে বলেন, "স্থানীয় কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে তেল মজুদ করছেন—এমন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। জনস্বার্থে এবং বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের এই কঠোর তদারকি নিয়মিত অব্যাহত থাকবে।" প্রশাসনের এমন ত্বরিত পদক্ষেপে স্থানীয় সাধারণ ভোক্তারা ব্যাপক স্বস্তি প্রকাশ করেছেন এবং এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনার দাবি জানিয়েছেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...