Logo Logo

গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি ঘোষণা


Splash Image

গোপালগঞ্জে কর্মরত টেলিভিশন সাংবাদিকদের সমন্বয়ে নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। বুধবার (১ এপ্রিল) রাত ৮টার দিকে আনুষ্ঠানিকভাবে ‘গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’-এর আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।


বিজ্ঞাপন


সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলার টেলিভিশন সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা, সাংবাদিকতার মানোন্নয়ন এবং একটি শক্তিশালী সাংগঠনিক কাঠামো গড়ে তোলার লক্ষ্যেই এ কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত আহ্বায়ক কমিটিতে যমুনা টিভির সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্নাকে আহ্বায়ক এবং জি টিভির সাংবাদিক ও প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি মো. জুবায়ের হোসেনকে সদস্যসচিব করা হয়েছে। এছাড়া কমিটির সদস্য হিসেবে রয়েছেন প্রসুন মণ্ডল, বাদল সাহা ও আজিজুর রহমান রনি।

কমিটি ঘোষণার পর প্রতিক্রিয়ায় আহ্বায়ক মোজাম্মেল হোসেন মুন্না বলেন, “গোপালগঞ্জে কর্মরত টেলিভিশন সাংবাদিকদের পেশাগত অধিকার নিশ্চিত করা, সংবাদ পরিবেশনে মান বজায় রাখা এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি কার্যকর ও ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য।”

নবগঠিত এ কমিটিকে জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠন ও গণমাধ্যমকর্মীরা স্বাগত জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেছেন, এই উদ্যোগ গোপালগঞ্জে টেলিভিশন সাংবাদিকতার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংশ্লিষ্টরা জানান, খুব শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি গঠনসহ বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...