বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত ফাতেমা বেগম সদর উপজেলার ঈশানগোপালপুর ইউনিয়নের হাজীডাঙ্গী এলাকার চরদুর্গাপুর গ্রামের মো. আলেফ শেখের স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সকাল ১০টার দিকে নিজ বসতঘরে ভুলবশত ঘাস মারার বিষ পান করেন ফাতেমা বেগম। স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়।
নিহতের স্বামী মো. আলেফ শেখ জানান, তার স্ত্রী দীর্ঘদিন ধরে ব্রেন স্ট্রোকজনিত সমস্যায় ভুগছিলেন। অসুস্থতার কারণে ভুল করে ওষুধের পরিবর্তে তিনি ঘাস মারার বিষ পান করেছিলেন বলে দাবি করেন তিনি।
খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ হাসপাতালে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করেছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
কোতোয়ালি থানা কর্তৃপক্ষ জানিয়েছে, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...