বিজ্ঞাপন
শুক্রবার (তারিখ উল্লেখযোগ্য) দুপুরে সোহাগ শেখ নামের ওই ব্যবসায়ীকে ৬ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার।
জানা যায়, শুক্রবার দুপুরে টুঙ্গিপাড়ার পাটগাতী বাজার থেকে প্রায় ২০০ লিটার ডিজেল কিনে ভ্যানে করে কোটালীপাড়া যাচ্ছিলেন দুই যুবক। পথে উপজেলার বালাডাঙ্গা ব্রিজ এলাকায় পৌঁছালে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) সদস্যরা তাদের ভ্যান থামিয়ে জিজ্ঞাসাবাদ করেন।
এ সময় তারা প্রতি লিটার ডিজেল ১৫০ টাকা দরে কেনার কথা স্বীকার করেন। পরে বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হলে অভিযুক্ত ব্যবসায়ী সোহাগ শেখকে তেলসহ উপজেলা কার্যালয়ে তলব করা হয়। সেখানে জিজ্ঞাসাবাদে তিনি জানান, বিভিন্ন লোককে দিয়ে পেট্রোল পাম্প থেকে লাইনে দাঁড়িয়ে প্রতি লিটার ১শ টাকা দরে ২০০ লিটার ডিজেল সংগ্রহ করেন। পরবর্তীতে তিনি ওই তেল ১৫০ টাকা দরে বিক্রি করেন।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার বলেন, অবৈধভাবে তেল সংগ্রহ ও অতিরিক্ত দামে বিক্রির অপরাধে পেট্রোলিয়াম আইনে তাকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এমন কাজ না করার শর্তে তাকে সতর্ক করা হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...