বিজ্ঞাপন
অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে পূর্ব পরকোট গ্রামের বাসিন্দা মাইন উদ্দিনের পৈত্রিক ভোগদখলীয় জমিতে জোরপূর্বক প্রবেশ করে প্রতিপক্ষরা নির্মাণ কাজ শুরু করে। এ সময় তিনি বাধা দিলে অভিযুক্তরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলার চেষ্টা চালায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ভুক্তভোগী জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেয়। তবে পুলিশ চলে যাওয়ার পর অভিযুক্তরা পুনরায় সংঘবদ্ধ হয়ে হামলা চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ সময় মাইন উদ্দিন ও তার এক আত্মীয়কে এলোপাতাড়ি মারধর করা হয়। কাঠের বাটামসহ দেশীয় অস্ত্র দিয়ে হামলায় তারা গুরুতর আহত হন। হামলার সময় অভিযুক্তরা প্রাণনাশের হুমকিও দেয় বলে অভিযোগে বলা হয়েছে।
পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অভিযোগে আরও বলা হয়, জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল এবং এ বিষয়ে আদালতের স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশনা থাকা সত্ত্বেও তা অমান্য করে এ হামলার ঘটনা ঘটানো হয়েছে।
এ ঘটনায় মাইন উদ্দিন বাদী হয়ে চাটখিল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ অভিযোগের সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...