বিজ্ঞাপন
বুধবার (১ এপ্রিল) সকালে গোপালগঞ্জ ছালেহিয়া কামিল মাদ্রাসার একটি শ্রেণিকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা তথ্য অফিসের তথ্য কর্মকর্তা মোঃ সুলাইমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ গোপালগঞ্জ জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক মোঃ ফিরোজ খান।
বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জ ছালেহিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. আবু সাঈদ মোঃ আবদুল্লাহ এবং ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আবু ওবায়দা মোহাম্মদ মাস-উ-দুল হক।
প্রধান আলোচক মোঃ ফিরোজ খান তাঁর বক্তব্যে ২৫ মার্চের গণহত্যা ও মহান মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মৃতি তুলে ধরেন। তিনি বলেন, স্বাধীনতার সংগ্রামে বাঙালি জাতি যে ত্যাগ স্বীকার করেছে, তা বিশ্ব ইতিহাসে বিরল। তিনি রণাঙ্গণে নেতৃত্ব দেওয়ার সময়কার নানা অভিজ্ঞতা শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন এবং তাদের প্রশ্নের উত্তর দেন।
অধ্যক্ষ ড. আবু সাঈদ মোঃ আবদুল্লাহ বলেন, মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। তিনি নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আবু ওবায়দা মোহাম্মদ মাস-উ-দুল হক বলেন, মহান মুক্তিযুদ্ধে আলেম-ওলামাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং তারা সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করে দেশ স্বাধীন করতে অবদান রেখেছেন।
সভাপতির বক্তব্যে তথ্য কর্মকর্তা মোঃ সুলাইমান বলেন, মহান মুক্তিযুদ্ধ ছিল বৈষম্য ও শোষণের বিরুদ্ধে সংগ্রাম। একটি বৈষম্য ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার মাধ্যমেই স্বাধীনতার প্রকৃত সুফল অর্জন সম্ভব।
আলোচনা সভা শেষে মুক্তিযুদ্ধভিত্তিক কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...