বিজ্ঞাপন
আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) ভোরে রাজবাড়ী রাস্তার মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদ ও আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় এই অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃত শাওন মৃধা রাজবাড়ী জেলার সদর উপজেলার ভবানীপুর এলাকার হান্নান মৃধার ছেলে।
র্যাব সূত্র জানায়, শাওন মৃধা রাজবাড়ী সদর থানার ২০২২ সালের ১২ ফেব্রুয়ারির একটি মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি। আদালত তাকে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(খ) ধারায় ৮ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছিলেন। রায় ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি জানান, শাস্তির হাত থেকে বাঁচতে তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে আসছিলেন। তবে র্যাবের গোয়েন্দা নজরদারিতে শেষ পর্যন্ত তাকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে।
র্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...