Logo Logo

ফরিদপুরে হামের প্রাদুর্ভাব : চলতি বছরে শনাক্ত ২৯৮, মৃত ৪


Splash Image

ফরিদপুর জেলায় হামের সংক্রমণ পরিস্থিতি নিয়ে সর্বশেষ আপডেট প্রকাশ করেছে জেলা সিভিল সার্জন কার্যালয়।


বিজ্ঞাপন


বুধবার (১৫ এপ্রিল) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত জেলায় মোট ২৯৮ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, এ সময়ের মধ্যে এই রোগে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) জেলায় নতুন করে আরও ২০ জন হামে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। তবে স্বস্তির বিষয় হলো, এই সময়ের মধ্যে নতুন কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

জেলায় উপজেলা ভিত্তিক আক্রান্তের চিত্র বিশ্লেষণে দেখা যায়, এখন পর্যন্ত বোয়ালমারী উপজেলায় সর্বোচ্চ ১২ জন শনাক্ত হয়েছেন। এছাড়া ফরিদপুর সদরে ১৪ জন, আলফাডাঙ্গায় ১০ জন, ভাঙ্গায় ৮ জন, সদরপুরে ৭ জন, সালথায় ৫ জন, চরভদ্রাসনে ৪ জন, মধুখালীতে ৩ জন এবং নগরকান্দায় ২ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত করা হয়েছে।

বর্তমানে জেলার প্রধান দুটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আক্রান্তরা। গত ২৪ ঘণ্টায় ফরিদপুর জেনারেল হাসপাতালে নতুন করে ৩ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১৭ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে এই দুই হাসপাতালে সর্বমোট ৫৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ জন।

জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হামের সংক্রমণ রোধে টিকাদান কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। একই সাথে শিশুদের সুরক্ষায় অভিভাবকদের স্বাস্থ্যবিধি মেনে চলা এবং সচেতন থাকার বিশেষ আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...