বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক মতবিনিময় সভায় এই অবাঞ্জিত ঘটনাটি ঘটান জেলা প্রশাসক।
জানা গেছে, তেঁতুলিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক শুকরিয়া পারভীনকে প্রধান অতিথি করে উপজেলার সরকারি কর্মকর্তা ও সুধীজনদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এসময় পরিচিতি পর্ব শেষে উপস্থিত সুধীজন ব্যক্তিদের বক্তব্য শোনেন তিনি। এরপর জেলা প্রশাসক যখন বক্তব্য প্রদান শুরু করেন তখন উপস্থিত সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনে তার বক্তব্যের ভিডিও ধারণ করতেই সাংবাদিকদের বাধা প্রদান করে বলেন, ‘আপনারা আমার ভিডিও করবেন না। আমি এমন কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি হইনি যে আমার বক্তব্য ভিডিও করতে হবে।’
জেলা প্রশাসকের এমন আকস্মিক নিষেধাজ্ঞায় উপস্থিত সাংবাদিকরা হতভম্ব হয়ে পড়েন। তারা এই আকস্মিক বাধাকে পেশাগত অবমাননা হিসেবে গণ্য করে তাৎক্ষণিকভাবে অনুষ্ঠান বয়কট করে হলরুম থেকে বেরিয়ে যায়।
সাংবাদিকদের অভিযোগ, পেশাদারিত্বের খাতিরে নিউজের প্রয়োজনে তারা ভিডিও করতে গিয়েছিলেন, কিন্তু জেলা প্রশাসক তাদের দায়িত্ব পালনে বাধা দিয়ে সংবাদকর্মীদের অপমান করেছেন।
এ বিষয়ে মতবিনিময় সভায় আমন্ত্রিত সকল গণমাধ্যমকর্মী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সাংবাদিকদের কাজই হলো তথ্যের প্রয়োজনে ছবি ও ভিডিও ধারণ করা। নবাগত জেলা প্রশাসক যেভাবে আমাদের ভিডিও করতে নিষেধ করেছেন, তা আমাদের পেশাদারিত্বের ওপর আঘাত। জেলায় এর আগে কোনো জেলা প্রশাসকের কাছ থেকে এমন আচরণ আমরা দেখিনি।’
এই ঘটনার পর স্থানীয় সাংবাদিকদের মাঝে তীব্র অসন্তোষ বিরাজ করছে। তারা মনে করছেন, একজন উচ্চপদস্থ কর্মকর্তার এমন আচরণ মুক্ত গণমাধ্যমের অন্তরায়।
বিষয়টি পঞ্চগড় প্রেস ক্লাবের সভাপতি মোশাররফ হোসেনকে অবগত করেছেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
এ ব্যাপারে জানতে জেলা প্রশাসক শুকরিয়া পারভীনের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, এ বিষয়ে তার কোনো বক্তব্য নেই।
উল্লেখ্য, গত ১৫ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপ সচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত চিঠি অনুযায়ী পঞ্চগড় জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন শুকরিয়া পারভীন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...