বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করে তেঁতুলিয়া উপজেলা প্রশাসন। এতে সার্বিক সহযোগিতা দেয় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহীন খসরু। উদ্বোধনের পর তিনি অতিথিদের সঙ্গে নিয়ে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পের প্রশংসা করেন। বক্তারা বলেন, নতুন প্রজন্মকে বিজ্ঞানমনস্ক হিসেবে গড়ে তুলতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের বিজ্ঞানভিত্তিক উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। সরকারি তেঁতুলিয়া কলেজ, ভজনপুর ডিগ্রি কলেজ, মাঝিপাড়া মহিলা ডিগ্রি কলেজ, তেঁতুলিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়সহ মোট ১৫টি স্টলে বিভিন্ন প্রযুক্তিনির্ভর ও সৃজনশীল প্রকল্প প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাবরিনা আফরিন, কৃষি সম্প্রসারণ অফিসার জীবন ইসলাম, নির্বাচন অফিসার জিয়াউর রহমান, সমাজসেবা অফিসার আবু তাহের, একাডেমিক সুপারভাইজার ফারুক হোসেন, সহকারী প্রোগ্রামার নবীউল কারিম সরকার এবং উপজেলা প্রকৌশলী ইদ্রিস আলী খানসহ অন্যান্য কর্মকর্তারা।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানভিত্তিক চিন্তাধারা, সমস্যা সমাধানের দক্ষতা এবং উদ্ভাবনী শক্তি বিকাশে এই মেলা ও প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজন চালিয়ে যাওয়ার পরিকল্পনার কথাও জানান তারা।
এদিকে বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতায় অংশ নিয়ে শিক্ষার্থীরা তাদের মেধা, জ্ঞান ও বিশ্লেষণী দক্ষতার পরিচয় দেয়। প্রতিযোগিতা শেষে সেরা অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...