বিজ্ঞাপন
বুধবার ও বৃহস্পতিবার (১৫ ও ১৬ এপ্রিল) অনুষ্ঠিত এই কর্মশালায় গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার উপজেলা প্রকৌশলী, সহকারী প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলী এবং কমিউনিটি অর্গানাইজাররা অংশগ্রহণ করেন।
কর্মশালার প্রথম দিন সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে “জলবায়ু সহনশীল গ্রামীণ সড়ক অবকাঠামো” বিষয়ক অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. এহসানুল হক।
সভাপতির বক্তব্যে তিনি গ্রামীণ অবকাঠামো উন্নয়ন কাজকে আরও টেকসই ও দীর্ঘস্থায়ী করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি প্রকল্প বাস্তবায়নে বিদ্যমান প্রতিবন্ধকতা দূরীকরণে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম, সহকারী প্রকৌশলী ক্রিলিক অর্পণ পাল এবং ট্রেনিং কোঅর্ডিনেটর মো. মনিরুল ইসলাম।
প্রথম দিনে এলজিইডি গোপালগঞ্জের আওতাধীন পাঁচটি উপজেলার মোট ২০ জন উপ-সহকারী প্রকৌশলী অংশগ্রহণ করেন। দ্বিতীয় দিনে চন্দ্রদিঘলিয়া ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত অধিবেশনে ইউনিয়ন পর্যায়ের চেয়ারম্যান, ইউপি সদস্য, মহিলা সদস্য এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা অংশ নেন।
এই কর্মশালার মাধ্যমে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় গ্রামীণ সড়ক অবকাঠামোকে আরও সহনশীল ও কার্যকর করে তোলার বিষয়ে সংশ্লিষ্টদের দক্ষতা বৃদ্ধি পাবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...