Logo Logo

পঞ্চগড়ে নেসকোর লাইনম্যান সহকারীর স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


Splash Image

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় নেসকোর লাইনম্যান সহকারী ও বুড়াবুড়ি উন্নয়ন সমবায় সমিতির নির্বাহী সদস্য শাহীন আলমের আত্মার মাগফেরাত কামনায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল ৫টায় উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের বুড়াবুড়ি ঈদগাহ ময়দানে বুড়াবুড়ি উন্নয়ন সমবায় সমিতির উদ্যোগে এ স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


বুড়াবুড়ি উন্নয়ন সমবায় সমিতির সভাপতি ও ইউপি সদস্য শামীম হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো. রেজাউল করিম শাহীন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- ইউনিয়ন কৃষকদলের সভাপতি মো. নাসির উদ্দিন, উপজেলা ওলামা দলের সদস্য সচিব মো. মিজানুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও উপজেলা যুব দলের সদস্য মো. আবুল কালাম আজাদ, বুড়াবুড়ি দারুল উলুম হাফেজিয়া মাদ্রাসার মুহতামিম জিল্লুর রহমান ও শাহীন আলমের মেজো ভাই জাহাঙ্গীর আলম প্রমূখ।

এসময় সাবেক ইউপি সদস্য ও বিএনপির ওয়ার্ড সভাপতি মজিবর রহমান, বুড়াবুড়ি উন্নয়ন সমবায় সমিতির সাধারন সম্পাদক আব্দুল মান্নান, শাহীন আলমের বড় ভাই আব্দুল করিম ও এলাকাবাসী সহ অনেকেই উপস্থিত ছিলেন।

সভা শেষে তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন, বুড়াবুড়ি জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মো. হাবিবুল্লাহ।

উল্লেখ্য, শাহীন আলম গত ৫ এপ্রিল বিকেলে জেলার পৌরসভার ধাক্কামারা গোলচত্বর এলাকায় বিসিক ফিডারে বিদ্যুতের ত্রুটি দেখা দিলে মেরামতের সময় কাজ শেষ না হতেই বিদ্যুৎ সংযোগ দেওয়ায় বিদ্যুৎস্পৃষ্টে মারা যায়। স্মরণ সভা ও দোয়া মাহফিলে অংশগ্রহনকারীরা তাঁর প্রতি শ্রদ্ধা জানান এবং তাঁর পরিবার ও শোকসস্তপ্ত সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...