বিজ্ঞাপন
নিহত রিপন কুমার সরকার কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কুমরিয়ারপাড়া গ্রামের শ্যামল চন্দ্র সরকারের ছেলে। তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের বীরগঞ্জ শাখায় কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পৌর শহর থেকে বাইসাইকেলে করে অফিসে যাওয়ার পথে জোৎন্সা ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি আটক করতে সক্ষম হলেও চালক ও হেলপার পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রমে অংশ নেয়।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...