Logo Logo

ভাঙ্গায় পৌরসভার রিজার্ভ ট্যাংকি পরিষ্কার করতে গিয়ে শ্রমিকের মৃত্যু


Splash Image

ফরিদপুরের ভাঙ্গা পৌরসভায় একটি রিজার্ভ ট্যাংকি পরিষ্কার করতে গিয়ে মো. মাসুম শেখ (৫২) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।


বিজ্ঞাপন


সোমবার (২০ এপ্রিল) সকাল দশটার দিকে পৌর সদরের মাছ বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মাসুম শেখ পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার রঘুনাথপুর গ্রামের আব্দুল হাই শেখের ছেলে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মাছ বাজার এলাকার ওই রিজার্ভ ট্যাংকির ভেতরে নেমে পরিষ্কারের কাজ করছিলেন মাসুম শেখ। ধারণা করা হচ্ছে, ট্যাংকির ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসের কারণে তিনি অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবু জাফর জানান, উদ্ধার করার পর হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। ট্যাংকির ভেতরে বিষাক্ত গ্যাস জমে থাকায় এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ্-আবু-জাহের বলেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে অতিরিক্ত গ্যাসের কারণে শ্বাসরোধ হয়ে ওই শ্রমিকের মৃত্যু হয়েছে। তবে বিষয়টি আরও খতিয়ে দেখে বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...