বিজ্ঞাপন
সোমবার (২০এপ্রিল ) রাজবাড়ী পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)
পদে নিয়োগের জন্য মাঠ পর্যায়ের দ্বিতীয় দিনের বাছাইকৃত যোগ্য প্রার্থীদের,
তৃতীয় দিনের ইভেন্ট ‘‘১৬০০ মিটার দৌড়, ড্রাগিং ও রোপ ক্লাইম্বিং” পরীক্ষা অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী জেলার নিয়োগ বোর্ডের সভাপতি পুলিশ সুপার, মোহাম্মদ মনজুর মোরশেদ, বিপিএম-সেবা, এঁর সার্বিক তত্ত্বাবধানে নিয়োগ কমিটি ও নিয়োগ কাজে নিয়োজিত সকল পর্যায়ের অফিসার- ফোর্স স্বচ্ছ, নিরপেক্ষ ও সুষ্ঠভাবে তৃতীয় দিনের নিয়োগ কার্যক্রম সম্পন্ন করেন।
তৃতীয় দিনের কার্যক্রম শেষে পুলিশ সুপার চাকরি প্রার্থীদের আগামীকালের মাঠ পরীক্ষার কার্যক্রম সম্পর্কে ব্রিফিং করেন।
এসময় নিয়োগ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন বোর্ডের অন্যান্য সদস্যবৃন্দ, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং নিয়োগ কার্যক্রমে নিয়োজিত সকল পর্যায়ের পুলিশ সদস্যগণ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...