বিজ্ঞাপন
সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রোববার (২৬ এপ্রিল) সকাল ৯ টা থেকে আজ সোমবার (২৭ এপ্রিল) সকাল ৯ টা পর্যন্ত জেলার ৬টি হাসপাতালে হামের উপসর্গ নিয়ে নতুন করে ২১ জন রোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে গোপালগঞ্জ সদরে ৬ জন, মেডিকেল কলেজ হাসপাতালে ২, টুঙ্গিপাড়ায় ৩ কোটালীপাড়ায় ৩ জন ও মুকসুদপুর উপজেলায় ৭ জন রোগী ভর্তি হয়েছে ।
আজ সোমবার (২৭ এপ্রিল) গোপালগঞ্জ মেডিকেল কলেজ, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ও ৪টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ৫৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছে ।
গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. আবু সাইদ মোহাম্মদ ফারুক পরিস্থিতি সম্পর্কে বলেন, ‘ নতুন রোগী সংখ্যা বাড়লেও এ বৃদ্ধির হার আশঙ্কাজনক নয়। অন্য জেলা গুলোর তুলনায় গোপালগঞ্জে হাম সংক্রামণের হার কম।এ জেলায় চলতি বছর হামের উপসর্গে ৫১৯ রোগী হাসপাতালে ভর্তি হয়। এখন পর্যন্ত ১৮ জনেরে দেহে হাম সনাক্ত হয়। এরা সবাই সুস্থ আছে। এদের মধ্যে ৪৬২ রোগী সুস্থ্ হয়ে বাড়ি ফিরেছে। আমাদের ভ্যক্সিনেসন কর্মসূচি গত ২০ এপ্রিল শুরু হযেছে। চলবে ১০ মে পর্যন্ত। আমরা আক্রান্তদের সুচিকিৎসা নিশ্চিতে কাজ করছি। আইসোলেশন ওয়ার্ডে পর্যাপ্ত ওষুধের ব্যবস্থা আছে। তবে এ সময় প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার পাশাপাশি জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন এ কর্মকর্তা । তিনি শিশুদের নিয়মিত টিকা নিশ্চিত করার ওপরও জোর দেন।’ #
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...