বিজ্ঞাপন
রবিবার (৩ মে) বেলা সাড়ে ১১টায় তেঁতুলিয়া প্রেসক্লাব ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে দিবসটি উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই পরিষদ চত্বর থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়, যা উপজেলান প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরবর্তীতে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরোজ শাহিন খসরু। সভায় বক্তারা একটি গণতান্ত্রিক রাষ্ট্রে স্বাধীন গণমাধ্যমের গুরুত্ব তুলে ধরে বলেন, গণমাধ্যমের কণ্ঠরোধ করে কোনোভাবেই সুশাসন নিশ্চিত করা সম্ভব নয়। তারা সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, সামাজিক মর্যাদা এবং স্বাধীনভাবে কাজের অনুকূল পরিবেশ নিশ্চিত করার জোর দাবি জানান।
সভায় সাংবাদিকতার স্বাধীনতা ও মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার মৌলিক নীতিমালা অনুসরণের ওপর গুরুত্বারোপ করা হয়। একইসঙ্গে বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতার মূল্যায়ন এবং এই স্বাধীনতায় যেকোনো হস্তক্ষেপ প্রতিহত করার শপথ গ্রহণ করা হয়। পেশাগত দায়িত্ব পালনকালে জীবন উৎসর্গকারী সাংবাদিকদের স্মরণ করে তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন বক্তারা।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পরিবেশ পদকপ্রাপ্ত পরিবেশকর্মী মাহমুদুল ইসলাম, উপজেলা আইসিটি অফিসার ও বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদ প্রশাসক নবীউল কারিম সরকার এবং সাংবাদিক সোহরাব আলী, আশরাফুল ইসলাম, এম এ বাসেত, মোস্তাক আহম্মেদ, খাদেমুল ইসলাম ও আতিকুর রহমান জুয়েল।
এ সময় তেঁতুলিয়া মডেল থানার প্রতিনিধি উপ-পরিদর্শক লুৎফর রহমানসহ সাংবাদিক আব্দুর রাজ্জাক, হাফিজুর রহমান হাবিব, এসকে দোয়েল, তরিকুল ইসলাম, আহসান হাবিব, জুলহাস উদ্দিন, রবিউল ইসলাম রতন, মিজানুর রহমান মিন্টু ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভার শেষ পর্যায়ে বক্তারা ভবিষ্যতে সাংবাদিক সমাজের ঐক্য আরও সুদৃঢ় করার আহ্বান জানান এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...