বিজ্ঞাপন
সভায় পূর্ববর্তী কমিটির সভাপতি পুষ্প মোহন চাকমার সভাপতিত্বে কমিটির সদস্যবৃন্দ ও উপজেলার বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। চলমান কমিটির মেয়াদ শেষ হওয়ায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সর্বসম্মতিক্রমে দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার বিলাইছড়ি প্রতিনিধি পুষ্প মোহন চাকমাকে পুনরায় সভাপতি এবং দৈনিক বর্তমান বাংলা ও দৈনিক ভোরের বাণী পত্রিকার বিলাইছড়ি প্রতিনিধি অসীম চাকমাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এছাড়া কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সহ-সভাপতি হিসেবে দৈনিক সকালের সময় পত্রিকার উপজেলা প্রতিনিধি সুজন কুমার তঞ্চঙ্গ্যা, কোষাধ্যক্ষ হিসেবে দৈনিক সকালের সময় পত্রিকার জেলা প্রতিনিধি মনু মারমা এবং কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন সিএইচটিটাইমস২৪.কম-এর বিলাইছড়ি প্রতিনিধি মো. আজগর আলী, বাংলাদেশ বেতারের বিলাইছড়ি প্রতিনিধি মো. মোজাফ্ফার আহমেদ এবং দৈনিক মানবকণ্ঠ পত্রিকার বিলাইছড়ি প্রতিনিধি প্রণয় জ্যোতি দেওয়ান।
সভায় নবগঠিত ৭ সদস্য বিশিষ্ট কমিটির মাধ্যমে বিলাইছড়িতে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...