বিজ্ঞাপন
মঙ্গলবার (৯ জুন) সকালে বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিলাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান।
সভায় উপস্থিত ছিলেন হিল ফ্লাওয়ারের উপজেলা প্রকল্প সমন্বয়কারী জ্যোতি বিকাশ চাকমা, প্রশাসনিক কর্মকর্তা রুপায়ন চাকমা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রুবেল বড়ুয়া, দীঘলছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি সভাপতি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অসীম চাকমাসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সদস্যবৃন্দ।
সভায় বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে পরিবেশবান্ধব বৃক্ষরোপণ, সবার জন্য স্যানিটেশন নিশ্চিতকরণ, কৃষি উৎপাদনে জৈব সারের ব্যবহার বৃদ্ধি এবং যত্রতত্র ডিপ টিউবওয়েল স্থাপন ও পানির অপচয় রোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
উল্লেখ্য, রাঙ্গামাটি পার্বত্য জেলার বেসরকারি উন্নয়ন সংস্থা হিল ফ্লাওয়ার ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশন (MJF)-এর সহযোগিতায় “Partnership for Resilient Livelihoods in CHT Region (PRLC)” প্রকল্পটি বিলাইছড়ি উপজেলার তিনটি ইউনিয়নে (বিলাইছড়ি, কেংড়াছড়ি ও ফারুয়া) বাস্তবায়ন করছে।
এই প্রকল্পের মাধ্যমে পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকা সহনশীলতা বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং টেকসই উন্নয়ন কার্যক্রম জোরদার করা হচ্ছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...