Logo Logo

হেক্সা মিশনের প্রত্যাশায় রাজাপুরে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি


Splash Image

ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে হেক্সা মিশনের প্রত্যাশায় ঝালকাঠির রাজাপুরে ব্রাজিল ফুটবল দলের সমর্থকদের উদ্যোগে বর্ণাঢ্য মোটরসাইকেল ও পদযাত্রা র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


শুক্রবার (১২ জুন) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ব্রাজিল সমর্থকরা মোটরসাইকেল ও পায়ে হেঁটে রাজাপুর উপজেলা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সমবেত হন। পরে ব্রাজিলের জাতীয় পতাকা, জার্সি ও বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করেন তারা। র‍্যালিটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এ সময় শহরজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

র‍্যালিতে অংশগ্রহণকারী সমর্থক হিমেল বলেন, “আমরা ব্রাজিলের একনিষ্ঠ সমর্থক। দীর্ঘ ২৪ বছর ধরে ব্রাজিল বিশ্বকাপ শিরোপার অপেক্ষায় রয়েছে। আমরা বিশ্বাস করি, এবার ব্রাজিল হেক্সা মিশন সম্পন্ন করবে। রাজাপুরে ব্রাজিল সমর্থকদের সংখ্যা ও উচ্ছ্বাস আজকের এই আয়োজনেই ফুটে উঠেছে। শিশু থেকে শুরু করে ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন।”

আরেক সমর্থক বিসুদেব বলেন, “ব্রাজিলকে নিয়ে নানা সমালোচনা থাকলেও আমরা বিশ্বাস করি, বিশ্বের অন্যতম সফল এই দল আবারও বিশ্ব ফুটবলে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করবে। আজকের এই আনন্দ র‍্যালিতে সব বয়সী সমর্থকদের অংশগ্রহণ আমাদের আরও অনুপ্রাণিত করেছে।”

র‍্যালিতে অংশ নেওয়া অধিকাংশ সমর্থক ব্রাজিলের জার্সি পরিধান করেন এবং হাতে জাতীয় পতাকা বহন করেন। বিভিন্ন স্লোগান ও উল্লাসের মধ্য দিয়ে তারা নিজেদের প্রিয় দলের প্রতি ভালোবাসা ও সমর্থন প্রকাশ করেন।

সমর্থকদের ভাষ্য, ফুটবলের প্রতি ভালোবাসা এবং ব্রাজিল দলের প্রতি আবেগ থেকেই এ আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও বিশ্বকাপ ও আন্তর্জাতিক ফুটবলকে ঘিরে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...