Logo Logo

ঘোষিত বাজেটকে স্বাগত জানিয়ে ঝালকাঠিতে ছাত্রদলের বর্ণাঢ্য মিছিল


Splash Image

ছবি: ভিডিও থেকে নেয়া।

ঘোষিত জনবান্ধব বাজেটকে স্বাগত জানিয়ে ঝালকাঠিতে শুভেচ্ছা মিছিল করেছে জেলা ছাত্রদল। শুক্রবার (১২ জুন) রাতে শহরের বিভিন্ন সড়কে এ মিছিল অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


ঝালকাঠি জেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলী হাসান ও সদস্য সচিব সাইদুল ইসলাম রনির নেতৃত্বে মিছিলটি শহরের আমতলা রোডে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়। পরে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা সরকারের ঘোষিত বাজেটকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। এ সময় তারা বলেন, জনবান্ধব এ বাজেট সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন। একই সঙ্গে তারা ঘোষিত বাজেটের সফল বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।

পরে শান্তিপূর্ণভাবে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়। শুভেচ্ছা মিছিলে জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...