বিজ্ঞাপন
শনিবার (১৩ জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম জামাল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “মৎস্য খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করতে পারলে উৎপাদন বাড়বে, কর্মসংস্থান সৃষ্টি হবে এবং গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে। সমবায়ের মাধ্যমে স্ব-কর্মসংস্থান সৃষ্টির এ ধরনের উদ্যোগ দেশের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচি গত ৯ জুন শুরু হয়ে ১৩ জুন শেষ হয়। প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মৎস্য কর্মকর্তা নাহিদা আক্তার।
পাঁচ দিনের এ কর্মসূচিতে উপজেলার ৩২ জন নারী-পুরুষ সমবায়ী মৎস্যজীবী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী প্রত্যেককে সরকারিভাবে ৮০ হাজার টাকা করে ঋণ সহায়তা প্রদান করা হবে বলে অনুষ্ঠানে জানানো হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মকবুল হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন কাঁঠালিয়া থানার ওসি (তদন্ত) হারান চন্দ্র পাল, উপজেলা বিএনপির সভাপতি মো. জালালুর রহমান আকনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং প্রশিক্ষণার্থীরা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...