বিজ্ঞাপন
শনিবার (১৩ জুন) দুপুরে রাজাপুর থানা রোডের প্রেসক্লাব সংলগ্ন এলাকায় মোশারফ হোসেনের মালিকানাধীন কাপড় ও গার্মেন্টসের দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ দোকানটির ভেতর থেকে ধোঁয়া ও আগুনের শিখা বের হতে দেখা যায়। স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালালেও অল্প সময়ের মধ্যেই আগুন পুরো দোকানে ছড়িয়ে পড়ে। ফলে দোকানে থাকা কাপড়, গার্মেন্টস সামগ্রী ও অন্যান্য মালামাল সম্পূর্ণ পুড়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ধারণা করছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হতে পারে।
ক্ষতিগ্রস্ত দোকান মালিক মোশারফ হোসেন বলেন, “ঋণ করে ব্যবসা পরিচালনা করছিলাম। এই দোকানই ছিল আমার পরিবারের একমাত্র আয়ের উৎস। আগুনে দোকানের সব মালামাল পুড়ে গেছে। আমি প্রায় ১৫ লাখ টাকার ক্ষতির সম্মুখীন হয়েছি। এখন আমি সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়েছি।” তিনি ব্যবসা পুনরায় চালু করতে সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন।
এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে। তারা বাজার এলাকায় অগ্নিনিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের দাবি জানিয়েছেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...