বিজ্ঞাপন
গতকাল শনিবার (১৩ জুন) বিকেলে উপজেলার বাদুরতলা বাজার সংলগ্ন বিষখালী নদীর তীরে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তীব্র নদী ভাঙনের ঝুঁকিতে থাকা বাদুরতলা লঞ্চঘাট থেকে প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে এই কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এই জনগুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ অংশে ভাঙন ঠেকাতে প্রাথমিকভাবে প্রায় ৫০ হাজার জিও ব্যাগ ফেলা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি রফিকুল ইসলাম জামাল বলেন, প্রায় ১৫ দিন আগে এই এলাকায় বড় ধরনের নদী ভাঙন দেখা দিলে আমি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করি। পরবর্তীতে জনগণের জানমাল রক্ষার্থে পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির সঙ্গে জরুরি আলোচনা করি। তারই প্রেক্ষিতে দ্রুততম সময়ের মধ্যে এই জিও ব্যাগ ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে। ভাঙন রোধে এটি একটি তাৎক্ষণিক ও অত্যন্ত প্রয়োজনীয় পদক্ষেপ।
তিনি আশাবাদ ব্যক্ত করে আরও বলেন, আগামীতে এই এলাকায় নদী ভাঙনের দীর্ঘদিনের সমস্যাটি স্থায়ীভাবে সমাধানের লক্ষ্যে একটি বৃহৎ প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। সেখানে আধুনিক ব্লক স্থাপনের মাধ্যমে স্থায়ীভাবে শক্তিশালী বেড়িবাঁধ নির্মাণ করা হবে। বর্তমান সরকার জনগণের এই দুর্ভোগ লাঘবে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ঝালকাঠি জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুপুর, রাজাপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল হক নান্নুসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের স্থানীয় সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে দীর্ঘদিন ধরে বিষখালী নদীর তীব্র ভাঙনে চরম আতঙ্কের মধ্যে দিন কাটানো স্থানীয় বাসিন্দারা সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তারা জানান, দ্রুত জিও ব্যাগ ফেলা এবং পরবর্তীতে প্রতিশ্রুতি অনুযায়ী স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের কাজ সম্পন্ন হলে বাদুরতলা এলাকার মানুষ নদী ভাঙনের ভয়াবহ ক্ষয়ক্ষতি থেকে চিরতরে রক্ষা পাবেন। নদী তীর রক্ষায় চলমান এই কার্যক্রমকে এলাকাবাসী একটি অত্যন্ত সময়োপযোগী ও ইতিবাচক উদ্যোগ হিসেবে অভিহিত করেছেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...