বিজ্ঞাপন
বুধবার (১৭ জুন) দুপুরে শহরের হাড়োয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ কার্যক্রম পরিচালিত হয় এ্যাব সভাপতি ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের নির্দেশনায়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মোজাম, নীলফামারী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ফিরোজ আহমেদ সৈকত ও মশিউর রহমান, সমাজসেবক হাসানুজ্জামান খান হিরাসহ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা, সহকারী শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণের পাশাপাশি কোমলমতি শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
এ বিষয়ে নীলফামারী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ফিরোজ আহমেদ সৈকত বলেন, “পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। নীলফামারীতে ইতোমধ্যে কয়েক ধাপে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হয়েছে। ভবিষ্যতেও আরও বৃহৎ পরিসরে এ কর্মসূচি অব্যাহত থাকবে।”
তিনি সরকারের এ দূরদর্শী ও জনকল্যাণমুখী উদ্যোগের সফলতা কামনা করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...