Logo Logo

বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের সমন্বয় সভা অনুষ্ঠিত


Splash Image

রাঙামাটির বিলাইছড়িতে কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রাম (সিসিএইচপি) প্রকল্পের এক গুরুত্বপূর্ণ অংশীজন (স্টেকহোল্ডার) সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


বুধবার (২৪ জুন) সকালে উপজেলা সম্মেলন কক্ষে হিল ফ্লাওয়ার সংস্থার বাস্তবায়নে এবং শেড বোর্ড ও খ্রীষ্টিয়ান হাসপাতাল চন্দ্রঘোনার সহযোগিতায় এই সভার আয়োজন করা হয়। আন্তর্জাতিক দাতা সংস্থা ‘ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড, জার্মানি’ এই প্রকল্পে অর্থায়ন করছে।

হিল ফ্লাওয়ারের কর্মসূচি পরিচালক ও পিআরএলসি প্রকল্পের সমন্বয়কারী জ্যোতি বিকাশ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেংড়াছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রামাচরণ মারমা (রাসেল), উপজেলা কৃষি কর্মকর্তা রাজেশ প্রসাদ রায়, মেডিকেল অফিসার ডা. আবরার হামিম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ওমর ফারুক এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) নাজমুল হাসান।

হিল ফ্লাওয়ারের মনিটরিং অফিসার মিলন চাকমার সঞ্চালনায় সভায় প্রকল্পের মূল লক্ষ্য, উদ্দেশ্য ও চলমান কর্মসূচি সম্পর্কে বিস্তারিত ধারণাপত্র তুলে ধরেন সংস্থার ফাইন্যান্স অ্যান্ড অ্যাডমিন সনজিৎ তনচংগ্যা। আমন্ত্রিত অতিথিবৃন্দ ছাড়াও সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় হেডম্যান সমতোষ চাকমা এবং বিলাইছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অসীম চাকমা।

সভায় বক্তারা প্রকল্পের সার্বিক সফলতা কামনা করে বলেন, বর্তমানে পাইলট প্রকল্প হিসেবে উপজেলার শুধুমাত্র কেংড়াছড়ি ইউনিয়নে এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে মূলত দুর্গম পাহাড়ি এলাকার মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে কাজ করা হচ্ছে। চিকিৎসাসেবা বঞ্চিত অন্যান্য দুর্গম এলাকাগুলোর প্রয়োজনীয়তা বিবেচনা করে পর্যায়ক্রমে পুরো উপজেলায় এই কর্মসূচি সম্প্রসারণের জন্য বাস্তবায়নকারী কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান বক্তারা। একই সাথে স্থানীয় জনপ্রতিনিধি ও নেতৃবৃন্দের সমন্বয়ে এবং নিয়মিত সুনির্দিষ্ট মনিটরিংয়ের মাধ্যমে প্রকল্পের সফল বাস্তবায়ন নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...