বিজ্ঞাপন
এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার (৩০ জুন) বিকেলে উপজেলার চৌরাস্তা বাজারের ঐতিহাসিক তেঁতুলতলায় 'সর্বস্তরের জনতা ও সাংস্কৃতিক কর্মীবৃন্দ'-এর ব্যানারে এক বিশাল মানববন্ধন কর্মসূচি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মানববন্ধনে সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ সংহতি প্রকাশ করে অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পরিবেশ পদকপ্রাপ্ত পরিবেশকর্মী মাহমুদুল হাসান মামুন, বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সমাজসেবক খন্দকার আবু সালেহ ইব্রাহীম ইমরান, সমাজসেবক ও ব্যবসায়ী জয়নাল আবেদিন, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ফেরদৌস আলম লিটন, মাসুদ রানা, সামাজিক কর্মী ও শিক্ষক হুমায়ুন কবির এবং সাবেক ছাত্র সমন্বয়ক ওবায়দুল হকসহ আরও অনেকে।
মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বলেন, তেঁতুলিয়ার বর্তমান ইউএনও আফরোজ শাহীন খসরুর সততা ও নিষ্ঠাকে প্রশ্নবিদ্ধ করতে একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে মিথ্যা অভিযোগ ও কুৎসা রটাচ্ছে। সরকারি একটি গুরুত্বপূর্ণ পদের কর্মকর্তার বিরুদ্ধে এমন অপপ্রচার চালিয়ে মূলত স্থানীয় প্রশাসনের সুষ্ঠু ও স্বাভাবিক কার্যক্রমে বাধা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে, যা কোনোভাবেই কাম্য নয়। বক্তারা এই নোংরা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বক্তারা আরও উল্লেখ করেন, প্রশাসনের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করতে পর্দার আড়াল থেকে যারা এই অপপ্রচারের মূল ইন্ধন ও শেল্টার দিচ্ছে, তাদেরকে অবিলম্বে খুঁজে বের করা জরুরি। ষড়যন্ত্রের নেপথ্যে থাকা ব্যক্তিদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য তারা জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানান। অন্যথায় তেঁতুলিয়ার সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...