বিজ্ঞাপন
মঙ্গলবার (২৮ জুলাই) রাতে ঝালকাঠি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসণ্ডা ব্রিজের পূর্ব পাশের ঢালে অবস্থিত ‘সাদিয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ’-এর সামনের পাকা সড়ক থেকে তাকে আটক করে পুলিশ।
গ্রেপ্তারকৃত অংকুর আচার্য্য ঝালকাঠি সদর উপজেলার কীর্তিপাশা ইউনিয়নের বাসিন্দা ওয়াশিম আচার্য্যের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সদর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম এই অভিযান চালায়। এ সময় অংকুর আচার্য্যকে আটক করে তল্লাশি করা হলে তার কাছ থেকে ৫ পিস হালকা গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
এই ঘটনায় এসআই (নিঃ) মো. হারুনার রশিদ বাদী হয়ে গ্রেপ্তারকৃত যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঝালকাঠি সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
মাদকবিরোধী এই অভিযানের বিষয়ে ঝালকাঠি জেলা গোয়েন্দা শাখার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, জেলা গোয়েন্দা পুলিশের নিয়মিত মাদকবিরোধী তৎপরতা অব্যাহত রয়েছে। মাদকের সাথে সম্পৃক্ত ব্যবসায়ী কিংবা সেবনকারী—ক কাউকেই কোনো রকম ছাড় দেওয়া হবে না। মাদকমুক্ত সমাজ গঠনে আইনানুগ এই ধারাবাহিক অভিযান সামনেও জোরদার থাকবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...