Logo Logo

সাতক্ষীরায় ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত


Splash Image

সাতক্ষীরা শহর ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪টায় শহরের সঙ্গীতা মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে খুলনা রোড মোড়স্থ আসিফ চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন শহর ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য মেহেদী হাসান। অনুষ্ঠান পরিচালনা করেন শহর সেক্রেটারি মো. নুরুন্নবী।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সহকারী সেক্রেটারি প্রভাষক ওমর ফারুক। তিনি বক্তব্যে দেশের চলমান বিভিন্ন বিষয় নিয়ে সংগঠনের অবস্থান তুলে ধরেন এবং শিক্ষার্থীদের নৈতিকতা, আদর্শ ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক শহর সভাপতি আল মামুন, সাবেক জেলা সভাপতি আব্দুল গফুর এবং অ্যাডভোকেট আবু তালেব। এছাড়াও ‘জুলাই যোদ্ধা’ মো. ইমরান হোসেন ইমু, নাজমুল হোসেন রনি, শহর শিবিরের সম্পাদকমণ্ডলীর সদস্যবৃন্দ এবং বিভিন্ন কলেজ শাখার নেতাকর্মীরা সমাবেশে অংশগ্রহণ করেন।

বিক্ষোভ মিছিল ও সমাবেশ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...