Logo Logo

বিলাইছড়িতে গাঁজাসহ একজন আটক


Splash Image

বিলাইছড়ি প্রতিনিধি: বিলাইছড়িতে গাঁজাসহ একজন আটক করা হয়েছে। রবিবার (১৬ আগস্ট) রাঙ্গামাটির বিলাইছড়িতে গাঁজাসহ একজন ব্যবসায়ীকে আটক করা হয়।


বিজ্ঞাপন


আটককৃত ব্যক্তির নাম রাখাল ঘোষ (৪৬)। তিনি বিলাইছড়ি বাজার এলাকার মৃত যতিন ঘোষ এর ছেলে। পেশায় তিনি একজন পান বিক্রেতা।

থানা সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকাল ৫ টার সময় উপজেলার সদর ইউনিয়নের বিলাইছড়ি বাজারে তার দোকান থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন-এর নেতৃত্বে পুলিশ ফোর্সের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করে তাকে আটক করা হয়। এসময় তার নিকট হতে ৭ (সাত) গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পরবর্তীতে উদ্ধারকৃত গাঁজা পুড়িয়ে ধ্বংস করা হয় এবং উক্ত ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৯(১) (খ) ধারা লঙ্ঘনের দায়ে ৩৬(৩) ধারায় ৩,০০০/- টাকা অর্থদণ্ড ও গ্রেফতার পূর্বক ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ ওসমান গনি গাজাসহ ব্যক্তি আটকের সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও জানান, তাকে বর্তমানে থানার হেফাজতে রাখা হয়েছে। এবং আগামীকাল সকালে তাকে রাঙ্গামাটিতে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে বলে জানান।

বিলাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন মোবাইল কোর্টে গাজাসহ এক ব্যক্তিকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। আটকের পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ৩,০০০/- (তিন হাজার) টাকা অর্থদণ্ড ও গ্রেফতার পূর্বক ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...