Logo Logo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জাতীয় মৎস্য পক্ষ পালিত


Splash Image

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, পোনা মাছ অবমুক্তকরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।


বিজ্ঞাপন


রোববার (১৬ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে জাতীয় মৎস্য পক্ষের কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

পরে উপজেলা চত্বরের পুকুরে ২০ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়। মৎস্যসম্পদের উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে মাছ চাষে আগ্রহ বাড়ানোর লক্ষ্যে এ কর্মসূচি পালন করা হয়।

এরপর উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) এস. এম. আকাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) হিমেল চন্দ্র রায়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার সাবরিনা আফরিন, উপজেলা সমবায় অফিসার মামুন কবীর, উপজেলা আইসিটি অফিসার (সহকারী প্রোগ্রামার) নবীউল কারিম সরকার, উপজেলা মৎস্যজীবী সভাপতি আশিক ইকবাল, বীর মুক্তিযোদ্ধা সফিজ উদ্দীন, উপজেলা তাঁতী দলের সাবেক সভাপতি তাজউদ্দীন আহমেদ, জাতীয় পরিবেশ পদক বিজয়ী-২০২৪ মাহমুদুল ইসলাম মামুন এবং তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) লাইছুর রহমানসহ অনেকে।

এ ছাড়া অনুষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিবর্গ, স্থানীয় গণমাধ্যমকর্মী ও মৎস্যচাষীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, তেঁতুলিয়া উপজেলায় মৎস্যচাষ সম্প্রসারণে কৃতিত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ তিনজন মৎস্যচাষীকে পুরস্কৃত করা হয়েছে। মৎস্য খাতের উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধিতে অবদান রাখা চাষীদের উৎসাহিত করতেই এ পুরস্কার প্রদান করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...