Logo Logo

বিলাইছড়িতে মাদকবিরোধী আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত


Splash Image

রাঙামাটির বিলাইছড়িতে মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে মাদকবিরোধী র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


সোমবার (১৭ আগস্ট) ‘মাদককে না বলি, সুন্দর জীবন গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিলাইছড়ি সদর ইউনিয়ন পরিষদ ভবনে এ আলোচনা সভার আয়োজন করে বিলাইছড়ি থানা পুলিশ।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) ওসমান গনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান। এ সময় বিলাইছড়ি থানার পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্য, গ্রাম পুলিশসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য মারাত্মক ক্ষতির কারণ। মাদকের কারণে তরুণ ও যুবসমাজের একটি অংশ নানা ধরনের সামাজিক ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। তাই মাদকাসক্তি প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর না করে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

বক্তারা আরও বলেন, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও ইতিবাচক সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করতে হবে। মাদক থেকে দূরে থেকে সুস্থ, স্বাভাবিক ও সুন্দর জীবন গঠনে যুবসমাজের প্রতি আহ্বান জানান তারা।

আলোচনা সভার আগে উপস্থিত অতিথি, পুলিশ সদস্য, গ্রাম পুলিশ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে একটি মাদকবিরোধী র‌্যালি বের করা হয়। র‌্যালিতে মাদকবিরোধী বিভিন্ন সচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়।

আয়োজকরা জানান, মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মাদকমুক্ত সমাজ গঠনে ভবিষ্যতেও জনসম্পৃক্ততামূলক বিভিন্ন কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...