বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ঝালকাঠির যুগ্ম জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক অনুতোষ চন্দ্র বালা এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি বিজন কৃষ্ণ খরাতী আদালতে উপস্থিত ছিলেন না। তিনি বর্তমানে পলাতক রয়েছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম মাওলা শান্ত।
মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম মাওলা শান্ত জানান, ২০২৪ সালের ১৯ ডিসেম্বর নলছিটি উপজেলার মল্লিকপুর এলাকার বাসিন্দা হাবিবুর রহমান বাদী হয়ে সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর বিরুদ্ধে ১২ লাখ টাকার একটি চেক ডিজঅনারের মামলা করেন।
মামলাটির সাক্ষ্য-প্রমাণ গ্রহণ ও শুনানি শেষে আদালত আসামি বিজন কৃষ্ণ খরাতীকে পাঁচ মাসের কারাদণ্ড এবং ১২ লাখ টাকা জরিমানা করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...