Logo Logo

শেখ হাসিনা দেশে ফেরার গুজব ছড়ানো হচ্ছে! শেরপুরে বিমান ও পর্যটনমন্ত্রী


Splash Image

সারোয়ার হোসাইন, শেরপুর প্রতিনিধি: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে বিভিন্ন স্থানে গুজব ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি।


বিজ্ঞাপন


তিনি বলেন, পৃথিবীর ইতিহাসে এমন কোনো উদাহরণ নেই যে গণ-অভ্যুত্থানে পতিত কোনো সরকার পুনরায় রাষ্ট্রক্ষমতায় ফিরে এসেছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, শেরপুর-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফাহিম চৌধুরী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানসিলা জেবরীন প্রিয়াঙ্কা এবং জেলা পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, আগামী ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফিরবেন—এমন গুজব বিভিন্ন স্থানে ছড়ানো হচ্ছে। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগের এমন পতন হয়েছে যে, দলটির শীর্ষ নেতা থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের অনেক নেতা-কর্মী দেশ ছেড়ে পালিয়েছেন। তারা আবার দেশে ফিরে আসবেন—এমনটি কোনোভাবেই সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সীমান্তে চোরাচালান, পাহাড়ে সরকারি গাছ কাটা, অবৈধ বালু উত্তোলন, অপরাধ নিয়ন্ত্রণ ও জনগণের নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সঞ্চিতা বিশ্বাস, জেলা পরিষদের প্রশাসক এবিএম মামুনুর রশিদ পলাশ, জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ স্থানীয় বিএনপি নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...