Logo Logo

ফরিদপুরে বিদ্যুৎ অপচয় ও অবৈধ ব্যবহার রোধে অভিযান পরিচালিত


Splash Image

বিদ্যুতের অপচয় রোধ এবং অবৈধ ব্যবহার প্রতিরোধে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যোগে এক বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। গতকাল বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে সমিতির সদর দপ্তরসহ বিভিন্ন জোনাল ও সাব-জোনাল অফিসের আটটি যৌথ টিম মোট ১৪টি স্পর্শকাতর এলাকায় এ অভিযান পরিচালনা করে।


বিজ্ঞাপন


অভিযানকালে টিমগুলো আবাসিক মিটারের বিদ্যুৎ দিয়ে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা, রাস্তার বাতি, ইজিবাইক ও অটো চার্জিং পয়েন্ট এবং বিভিন্ন গ্যারেজের বিদ্যুৎ সংযোগ গভীরভাবে পরীক্ষা-নিরীক্ষা করে। এর অংশ হিসেবে এলাকার একাধিক অটো চার্জিং স্টেশনের মিটারের বর্তমান স্থিতি ও সংযোগ ব্যবস্থা সরজমিনে পরিদর্শন করা হয়।

সরকারি সিদ্ধান্ত ও নির্দেশনা বাস্তবায়নে রাত ৮টার পর দোকান ও মার্কেট খোলা রাখার অপরাধে ৩০টি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে তাৎক্ষণিক সতর্ক করা হয়। পাশাপাশি আলফাডাঙ্গা উপজেলায় স্থানীয় বণিক সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করে সরকারি নিয়মানুযায়ী রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধ রাখার বিষয়ে বিশেষ সচেতনতামূলক প্রচারণা চালানো হয়।

অন্যদিকে, সালথা সাব-জোনাল অফিসের আওতাধীন এলাকায় অবৈধভাবে হুকিং করে বিদ্যুৎ ব্যবহারের অপরাধে একটি অনিয়মিত সংযোগ বিচ্ছিন্ন করেছে অভিযানকারী দল।

অভিযানের বিষয়ে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার মো. আকমল হোসেন জানান, সিস্টেম লস কমানো, অবৈধ বিদ্যুৎ ব্যবহার রোধ এবং বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা শতভাগ বাস্তবায়ন করতে তাঁদের এ ধরনের ঝটিকা অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...