বিজ্ঞাপন
এসআরবি সূত্রে জানা গেছে, এসআরবি-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্প ও এসআরবি-৪ ঢাকার একটি যৌথ আভিযানিক দল গত ১৯ সেপ্টেম্বর বিকেল ৪টা ২৬ মিনিটের দিকে ঢাকার ডিএমপির পল্লবী থানাধীন একটি আবাসিক ভবনে অভিযান চালায়। এ সময় সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাইফুল ইসলাম ফরিদপুর কোতয়ালী থানায় দায়ের করা একটি ডাকাতি মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি। সাজা হওয়ার পর দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন বলে জানিয়েছে এসআরবি।
গ্রেপ্তারের পর সাইফুল ইসলামের দেওয়া তথ্যের ভিত্তিতে ২০ সেপ্টেম্বর ভোর সাড়ে ৪টার দিকে ফরিদপুরের কোতয়ালী থানার ঈশান গোপালপুর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে সেখান থেকে দুটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়।
এসআরবি আরও জানায়, সাইফুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন থানায় একটি অস্ত্র মামলা, দুটি দস্যুতা মামলা, একটি চুরি মামলা, একটি এসিড অপরাধ দমন আইন মামলা এবং একটি বিস্ফোরক মামলা রয়েছে।
অভিযান শেষে গ্রেপ্তার সাইফুল ইসলামকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস ও অপরাধ দমন এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে এসআরবির অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...