Logo Logo

ফরিদপুরে পৌরসভার উদ্যোগে দখলকৃত ‌জমি উদ্ধার, ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ


Splash Image

ফরিদপুর পৌরসভার উদ্যোগে অবৈধ দখলে থাকা পৌরসভার জমি উদ্ধারে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের গোয়ালচামটের হাজরাতলা এলাকায় এ অভিযান চালানো হয়।


বিজ্ঞাপন


অভিযানে ওই এলাকার বাসিন্দা কবির চৌধুরীর অবৈধ দখলে থাকা পৌরসভার প্রায় এক শতাংশের চার ভাগের এক ভাগ, অর্থাৎ শূন্য দশমিক ২৫ শতাংশ জমি উদ্ধার করা হয়। এ সময় ওই জমিতে থাকা একটি ব্যবসাপ্রতিষ্ঠান এসকেলেটর দিয়ে ভেঙে ফেলে জায়গাটি দখলমুক্ত করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হোসাইন মো. হাই জকি, অতিরিক্ত সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম, পৌরসভার সমাজ উন্নয়ন বিষয়ক কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আহাদুজ্জামান, উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) মো. শরিফুল হাসান, উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক) লাইজিং হোসেন রাজু, হিসাবরক্ষক কৃষ্ণ কুমার সাহা ও কনজারভেনসি পরিদর্শক বিকাশ দত্তসহ পৌরসভার বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।

পৌর কর্তৃপক্ষ জানায়, পৌরসভার জায়গা অবৈধ দখলমুক্ত করতে এ ধরনের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...