বিজ্ঞাপন
সোমবার (৫ অক্টোবর) দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে উপজেলা কনফারেন্স কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা রাজেশ প্রসাদ রায়।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নিরালা কান্তি চাকমা, ইউপিটিসির ইন্সট্রাক্টর বখতেয়ার হোসেন ও বিলাইছড়ি কলেজের প্রভাষক ইয়াসমিন সুলতানা।
রুবেল বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কুতুবদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জন তঞ্চঙ্গ্যা।
আলোচনা সভায় বক্তারা বলেন, একজন ভালো মানুষ ও সুশৃঙ্খল প্রজন্ম গড়ে তোলার পেছনে শিক্ষকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ কারণেই শিক্ষকদের জাতি গড়ার কারিগর বলা হয়। তবে সময়ের সঙ্গে শিক্ষকদের সেই মর্যাদা অনেকাংশে কমে গেছে বলেও তারা উল্লেখ করেন।
বক্তারা বলেন, বর্তমানে নানা ছোটখাটো কারণেও শিক্ষকদের লাঞ্ছিত হতে হয়। পাশাপাশি শিক্ষকদের বিভিন্নভাবে নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হচ্ছে। শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষকদের যথাযথ মর্যাদা নিশ্চিত করতে পৃথক বেতন কাঠামো প্রণয়নের প্রয়োজন রয়েছে বলেও তারা মত দেন।
এ ছাড়া শিক্ষকদের তথ্য ও প্রযুক্তিতে দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। আধুনিক শিক্ষাব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে শিক্ষকদের প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।
আলোচনা সভার শেষ পর্যায়ে উপস্থিত সবাই একটি সুষ্ঠু, মানবিক ও মর্যাদাসম্পন্ন প্রজন্ম গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।
এর আগে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে একটি র্যালি অনুষ্ঠিত হয়। এতে শিক্ষকসহ সংশ্লিষ্টরা অংশ নেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...