বিজ্ঞাপন
বুধবার (৭ অক্টোবর) বিলাইছড়ি উপজেলার সদর ইউনিয়নের ধুপ্যাচর গ্রামে উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে চলমান পিপিআর টিকা প্রদান ক্যাম্পেইন পরিদর্শন করেন তিনি।
এ সময় ওয়ার্ড মেম্বার রিতা চাকমা, জ্যোতিময় চাকমা, উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় ছাগলচাষিরা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ড. আবু সাদাত মোঃ সায়েম জানান, ‘পিপিআর রোগ নির্মূল এবং ক্ষুরারোগ নিয়ন্ত্রণ (৩য় সংশোধিত)’ প্রকল্পের আওতায় দেশব্যাপী ৩ থেকে ১২ মাস বয়সী ছাগল ও ভেড়াকে বিনামূল্যে পিপিআর টিকা দেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে বিলাইছড়ি উপজেলাতেও টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।
তিনি জানান, বিলাইছড়িতে চলতি মাসের ১ অক্টোবর থেকে এই টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। আগামী ১৮ অক্টোবর পর্যন্ত এ কার্যক্রম চলবে।
জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা গবাদিপশু ও পাখিকে বিভিন্ন রোগ থেকে সুরক্ষিত রাখতে নিয়মিত টিকা প্রদানের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে পশু-পাখির সুস্থতা নিশ্চিত করতে খামারি ও চাষিদের নিয়মিত টিকাদান কার্যক্রমে অংশ নেওয়ার পরামর্শ দেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...