বিজ্ঞাপন
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে লাইব্রেরিটি তালাবদ্ধ অবস্থায় দেখা যায়। এর প্রধান ফটকের সামনে জমে রয়েছে ময়লা-আবর্জনা।
উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা যায়, লাইব্রেরিটি নির্মাণে ব্যয় হয়েছে ৫৩ লাখ ৩ হাজার ৩ টাকা। গত ১৫ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে এটি উদ্বোধন করা হয়। তবে উদ্বোধনের পর থেকে এখন পর্যন্ত পাঠকদের জন্য চালু করা হয়নি।
স্থানীয় শিক্ষার্থীরা জানান, লাইব্রেরি চালু হলে বিভিন্ন ধরনের বই পড়ার সুযোগ তৈরি হতো। কিন্তু দীর্ঘদিন ধরে এটি বন্ধ থাকায় তাঁরা উপকৃত হতে পারছেন না। স্থানীয়দের দাবি, দ্রুত জনবল নিয়োগ দিয়ে লাইব্রেরিটি পাঠকদের জন্য উন্মুক্ত করা হোক।
কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজরিন বলেন, লাইব্রেরি উদ্বোধনের কথা শুনেছেন, তবে কখনো সেখানে যাওয়ার সুযোগ হয়নি। বেশির ভাগ সময়ই এটি বন্ধ দেখেন।
কিশোরগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী রেজাউল ইসলাম বলেন, ফেসবুকে লাইব্রেরি উদ্বোধনের খবর দেখেছিলেন। কয়েকবার উপজেলা পরিষদে গিয়ে সেটি বন্ধ পেয়েছেন। চালু থাকলে বিভিন্ন ধরনের বই পড়ে তাঁরা উপকৃত হতেন।
উপজেলা প্রকৌশলী মাছুদার রহমান বলেন, লাইব্রেরিটি নির্মাণে ৫৩ লাখ ৩ হাজার ৩ টাকা ব্যয় হয়েছে। গত ১৫ সেপ্টেম্বর এটি উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান বলেন, বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, গত ১৫ সেপ্টেম্বর বিকেলে তৎকালীন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান উপজেলা পাবলিক লাইব্রেরিটির উদ্বোধন করেন। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...