বিজ্ঞাপন
উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত শনিবার সকাল ৮টার দিকে মনিরুজ্জামানের বড় ভাই গোলাম মোস্তফা তাদের বসতবাড়ির উত্তর পাশে বাঁশ কাটতে যান। এ সময় প্রতিপক্ষের সোনা মিয়া (৫০), শহিদুল ইসলাম (৪২), মামুন (৩২) ও মালেকা বেগমসহ (৪২) কয়েকজন ওই বাঁশঝাড় নিজেদের বলে দাবি করে তাকে বাধা দেন।
এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে অভিযুক্তরা দেশীয় অস্ত্র ও বাঁশের লাঠি দিয়ে গোলাম মোস্তফাকে এলোপাতাড়ি মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন। এ সময় প্রতিবেশী সাবিনা ইয়াসমিন এগিয়ে এলে তাকেও মারধর করে রক্তাক্ত জখম করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত সোনা মিয়া ও শহিদুল ইসলামের বাড়িতে গিয়ে তাদের পাওয়া যায়নি। ফলে তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...