বিজ্ঞাপন
সোমবার (১৬ নভেম্বর) পৌর এলাকার পৃথক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, শেরপুর উপজেলার পারভবানীপুর গ্রামের মো. মোসলেম উদ্দিনের ছেলে মো. মিজানুর রহমান (৩৫) এবং টাউন কলোনির আব্দুল কাদেরের ছেলে মো. সম্রাট ওরফে জিকু (৩২)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. তোফাজ্জল হোসেন অভিযান পরিচালনা করেন। সোমবার বেলা ১১টার দিকে পৌর এলাকার বারোদুয়ারী হাটখোলা থেকে মিজানুর রহমানকে এবং দুপুর সাড়ে ১২টার দিকে দ্বারকীপাড়া তিনমাথা মোড় থেকে সম্রাটকে গ্রেপ্তার করা হয়।
এর আগে রোববার (১৫ নভেম্বর) বিকেলে গাড়ীদহ ইউনিয়ন যুবদল নেতা মো. আমির হামজা (৩৩) বাদী হয়ে শেরপুর থানায় মামলাটি দায়ের করেন। মামলার নম্বর ১৭ এবং জিআর নম্বর ৩২৭। সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক দ্রব্য আইনের একাধিক ধারায় দায়ের করা এ মামলায় এজাহারভুক্ত ১০৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গ্রেপ্তার দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...