গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) প্রধান ফটকে বিশ্ববিদ্যালয়ের পূর্বের নাম ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ লেখা একটি ব্যানার টানিয়েছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বিজ্ঞাপন
বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৫টার দিকে সংগঠনের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ওই ব্যানার টানিয়ে দেন।
এ সময় তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দেন। প্রধান ফটকে ব্যানার টানানো শেষে নেতাকর্মীরা আনন্দ-উল্লাস প্রকাশ করেন।