Logo Logo

বাকেরগঞ্জে ২০০ শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল, বই ও পোশাক বিতরণ


Splash Image

বরিশালের বাকেরগঞ্জে জাহাঙ্গীর হোসেন মোল্লা কলেজের এইচএসসি প্রথম বর্ষের প্রায় ২০০ শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে বাইসাইকেল, বই ও পোশাক বিতরণ করা হয়েছে।


বিজ্ঞাপন


বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলার দুধল ইউনিয়নের সুন্দকাঠীতে অবস্থিত কলেজটিতে জাহাঙ্গীর হোসেন মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে প্রতি বছরের মতো এ বিতরণ উৎসবের আয়োজন করা হয়। কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের হাতে এসব শিক্ষা ও যাতায়াতসামগ্রী তুলে দেয়।

কলেজের অধ্যক্ষ গৌর চন্দ্র মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর হোসেন মোল্লা ফাউন্ডেশনের কার্যনির্বাহী সদস্য ও কলেজের গভর্নিং বডির সদস্য জহিরুল ইসলাম মোল্লা। এ সময় অন্যান্য অতিথি, কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি জহিরুল ইসলাম মোল্লা বলেন, শিক্ষার আলো সর্বত্র ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে কলেজ প্রতিষ্ঠার পর থেকেই প্রতিবছর শিক্ষার্থীদের বিনামূল্যে বই, পোশাক ও যাতায়াতের সুবিধার্থে বাইসাইকেল দেওয়া হচ্ছে। পাশাপাশি শিক্ষার্থীদের কলেজ-সংশ্লিষ্ট যাবতীয় খরচও জাহাঙ্গীর হোসেন মোল্লা ফাউন্ডেশন বহন করে আসছে।

ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মোল্লা বলেন, একই স্থানে কলেজ, স্কুল ও মাদ্রাসা প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য হলো পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া এবং অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সার্বিক সহযোগিতা করা।

তিনি আরও বলেন, আধুনিক ও মানসম্মত পরিবেশে দক্ষ পরিচালনা কমিটি এবং মেধাবী শিক্ষকদের মাধ্যমে পাঠদানের ব্যবস্থা করা হয়েছে। কলেজটি প্রতিষ্ঠার পর থেকে শিক্ষার্থীদের পড়াশোনার যাবতীয় ব্যয়ভার জাহাঙ্গীর হোসেন মোল্লা ফাউন্ডেশন বহন করে আসছে।

প্রতিবেদক- মোঃ জাহিদুল ইসলাম, বরিশাল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...