সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু আফনান।
বিজ্ঞাপন
গত ১১ জানুয়ারি সকালে বাংলাদেশ সীমান্তসংলগ্ন মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে হঠাৎ ছোড়া একটি গুলি এসে আফনানের শরীরে লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
উন্নত চিকিৎসার জন্য সবশেষ তাকে ঢাকার জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে ভর্তি করা হয়েছিল। দীর্ঘ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে আজ সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে শিশুটি। তার এই অকাল মৃত্যুতে পরিবার ও স্থানীয় জনপদে শোকের ছায়া নেমে এসেছে।
মিয়ানমারের রাখাইন রাজ্যে সাম্প্রতিক সময়ে নিরাপত্তা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। জান্তা বাহিনী ও সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে চলমান সংঘর্ষে মংডু টাউনশিপসহ সীমান্ত এলাকাগুলোতে বিমান হামলা, ড্রোন হামলা এবং মর্টার শেল নিক্ষেপের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে।
সীমান্তের ওপারে চলমান এই যুদ্ধের প্রভাব পড়ছে বাংলাদেশের সীমান্তবর্তী জনপদগুলোতে। জান্তা বাহিনীর ভারী অস্ত্রের গোলা ও গুলি মাঝেমধ্যেই বাংলাদেশের ভেতরে এসে পড়ায় আতঙ্কে দিন কাটাচ্ছেন সীমান্তবর্তী মানুষ। আফনানের মৃত্যু সেই নিরাপত্তাহীনতাকে আরও স্পষ্ট করে তুলল।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...